• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

শ্রমে-ঘামে দেশের উন্নতি হলেও বেশি বৈষম্যের শিকার শ্রমিক-জনতাই

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন চরমোনাইর পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এ উপলক্ষ্যে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শ্রমিক জনতার শ্রম ও ঘামের মাধ্যমে দেশের উন্নতি অগ্রগতি হলেও শ্রমিক-জনতাই বেশি বৈষম্যের শিকার। শ্রমিক-জনতাকে ব্যবহার করে একটি গোষ্ঠী আঙুল ফুলে কলাগাছ হলেও শ্রমিকরা অনাহারে ও অর্ধাহারে দিনাতিপাত করছে। তিনি শ্রমিক-জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান।

শ্রমিক নেতা মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনগণের সমর্থন নিয়ে উপদেষ্টা সরকার গঠিত। কাজেই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিবাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

তবে তিনি নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণহীণতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পেঁয়াজের দাম বেড়েই চলছে। যা বিগত সময়ের চেয়ে অনেক বেশি। সাধারণ মানুষকে বাঁচতে দিতে হবে। এ জন্যে বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে। যেভাবে জুলাই বিপ্লবে সাধারণ মানুষ নেমেছিল প্রয়োজনে বাজার সিন্ডিকেট ভাঙতেও মানুষ নেমে আসবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা