• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সিগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেয়া যাচ্ছে বিনামূল্যে

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মুন্সিগঞ্জেও গত ১০ নভেম্বর থেকে চলছে এইচপিভি টিকাদান কর্মসূচি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১০-১৪ বছর বয়সী ঋতুস্রাব শুরু হয়নি এমন কুমারী নারীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই টিকা নিতে পারবেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম জানান, জেলায় এবার ১৯ হাজার নারীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০-১৪ বছর বয়সী নারীরা টিকা নিতে পারছেন। এর বাইরে যারা টিকা নিতে আগ্রহী তারা চাইলে জেলা সিভিল সার্জন কার্যালয় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে পারবেন।

এছাড়া ওয়ার্ড পর্যায়ে যেসকল টিকাদান কেন্দ্র রয়েছে সেখান থেকেও দেয়া যাবে এইচপিভি টিকা।

জানা যায়, বিশ্বব্যাপী নারীদের ক্যানসারে আক্রান্ত ও মৃত্যু হারের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে জরায়ুমুখ ক্যানসার এবং বাংলাদেশে এর স্থান দ্বিতীয়। জরায়ুমুখ ক্যানসার ৩৫ থেকে ৫৫ বছর বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। বিশ্বব্যাপী জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হারের ৯০ শতাংশই ঘটে বাংলাদেশের মত উন্নয়নশীল, মধ্যম আয় এবং অনুন্নত দেশগুলোতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা