• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শ্রমিক নিহত

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

গজারিয়ায় বৈদ্যুতিক খুঁটির তারের সাথে টিনের চাল স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নাজির হোসেন (২৬) হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।  আহতরা হলেন, একই উপজেলার উমেদপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২২), একই গ্রামের আজিজ মিয়ার ছেলে মাসারুল ইসলাম(২৩), বদরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে হেলাল (২৪) ও মৃত আব্দুল খালেকের ছেলে জামাল উদ্দিন(৪০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে স্থানীয় একটি কয়লার গদির পুরাতন টিনশেড ঘর ভাঙার সময় শ্রমিক হিসেবে কাজ করছিলেন নাজির হোসেনসহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় টিনসেড ঘরের এক চাল খুলে পল্লী বিদ্যুতের খুঁটির সাথে সংযুক্ত তারের উপর রাখে। এসময় টিন ও   তারের সঙ্গে স্পর্শ লাগে। ফলে  বিদ্যুতায়িত হয়ে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে নাজির হোসেনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সম্পর্কে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর গজারিয়া জোনাল অফিসার ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন,  “ঘটনাটি আমি শুনেছি। তারা কোন তারের সাথে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা সরেজমিনে গিয়ে দেখতে হবে।”

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিহতের লাশ থানায় রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা