• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সিগঞ্জের ১২টি গ্রন্থাগার পেল ৪ হাজারের বেশি বই

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জে ১২টি লাইব্রেরিকে ৪ হাজার ৩৯৪টি বই উপহার দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ও বিকাশের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়।

গতকাল বুধবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এসব বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে সহায়তা করে মুন্সিগঞ্জ বন্ধুসভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক জিতু রায়। বই বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষাবিদ খালেদা খানম, মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের মহাব্যবস্থাপক রুখসানা মিলি ও প্রথম আলো ট্রাষ্টের কর্মসূচি ব্যবস্থাপক গোলাম রব্বানী বক্তব্য রাখেন।

 বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইপাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তির উৎকর্যতার যুগে বই পাঠের প্রয়োজনীয়তা কমেনি বরং বেড়েছে। প্রযুক্তি একজন মানুষের জ্ঞান বিকাশের সব চাহিদা মেটাতে পারবে না। কেবল বই-ই পারে সে চাহিদা মেটাতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের  ব্যবস্থাপক সোহেল হোসেন, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও মুন্সিগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম।

বিকাশ এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, গ্রন্থকুঞ্জ সার্বজনীন পাঠাগার, মুন্সিগঞ্জ কালেক্টরেট কিশলয় কিন্ডারগার্টেন স্কুল লাইব্রেরি, রহমান মাস্টার স্মৃতি পাঠাগার, পূর্বরাখি জ্ঞানের আলো পাঠাগার, আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি পাঠাগার, খানবাড়ি জালালউদ্দিন স্মৃতি পাঠাগার, প্রবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাবলিক লাইব্রেরি, টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চবিদ্যালয় লাইব্রেরি, মুন্সিগঞ্জ কলেজ লাইব্রেরি, মরহুম আব্দুল ইউসুফ মামুন স্মৃতি পাঠাগার ও আলাল স্মৃতি পাঠাগারের প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা