• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

রামপাল কলেজে তথ্য অধিকার ক্যাম্পেইন শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্য চাওয়ার আবেদন সম্পর্কে প্রশিক্ষণ

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার’ প্রতিপাদ্যে আজ মুন্সীগঞ্জের রামপাল কলেজে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কলেজের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্য চাওয়া ও পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে শেখানো হয়।
সনাক সদস্য ও রামপাল কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন পরবর্তী আলোচনাসভায় তিনি সকল শিক্ষার্থীদের দেশপ্রেম ও সুশিক্ষা লাভে উদ্বুদ্ধ করেন। স্বাগত ও উদ্বোধনী বক্তব্যে অর্থনীতি বিভাগের প্রভাষক ও সনাক সদস্য ইলিয়াস খান এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সুমন পাল জনগনের তথ্য অধিকার অর্জনকে সকল অধিকার আদায়ের চাবিকাঠি আখ্যায়িত করেন। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইনে আইনটি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি-সনাক মুন্সীগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাহবুব হোসেন। উপস্থাপনার পর ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে তানভির মিজি, কেয়া আক্তার ও সানজেনা আক্তার। আলোচনা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রচারাভিযানে মুন্সীগঞ্জের রামপাল কলেজের শিক্ষকবৃন্দ, শতাধিক শিক্ষার্থী ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা