• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার হাতে ধরা পড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার সহায়তায় এক সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম বিরাজ (৭৬)। তিনি সদরের মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মহাকালীর প্রয়াত শাহ-আলমের ছেলে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল মোল্লা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সজল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক জানিয়েছেন, ছাত্র-জনতার সহায়তায় সজল হত্যাকাণ্ডের আসামি সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সজল মোল্লাসহ ৩ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। নিহত সজল মোল্লার ছোট ভাই সাইফুল ইসলাম গত ২০ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, তার ছেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবসহ মোট ৪৫১ জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা