• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

Reporter Name / ২২৯ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

আগামীকাল (২১ ডিসেম্বর) শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ী, সিরাজদিখান (আংশিক) এবং লৌহজং (আংশিক) উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, মিরকাদিম সুইচিং স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা, সোনারগাঁও উপজেলা, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলা, এবং চাঁদপুর জেলার সদর উপজেলা ও মতলব উপজেলাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত সময়সূচি সামান্য পরিবর্তিত হতে পারে এবং কারিগরি প্রয়োজনে বিদ্যুৎ দ্রুত চালু হতে পারে। তাই বিদ্যুৎ লাইনের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা