• শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পঞ্চসারে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

Reporter Name / ৮২ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে তিন দিনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক
কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন মুন্সীগঞ্জ। তরুণদের এই উদ্যোগে
সহযোগিতা করেছে মুন্সীগঞ্জ জেলা পরিষদ। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার
ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
তিন দিনে চলে দেয়ালচিত্র অঙ্কন, পরিচ্ছন্নতা অভিযান, দেয়াল লিখন, ব্যানার স্থাপন,
বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়ানোর নানা আয়োজন।
প্রথম দিন (৮ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও শিক্ষণীয় দেয়ালচিত্র
অঙ্কন করে। দ্বিতীয় দিন (৯ নভেম্বর) বিডি ক্লিনের সদস্য ও শিক্ষার্থীরা স্কুল
প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। পাশাপাশি সচেতনতামূলক দেয়াল লিখন
ও ব্যানার টানানো হয়। শেষ দিন (১০ নভেম্বর) জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত
বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের হাতে
বই ও গাছের চারা তুলে দেন। পরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ ও
দেশপ্রেমে উদ্বুদ্ধ করার শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার,
পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, বিডি
ক্লিনের মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক অমিত হাসান প্রমুখ।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, “পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনে
তরুণদের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ী। এমন কর্মকান্ড ভবিষ্যৎ প্রজন্মকে
দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা