• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ধনিয়ার বীজ পানিতে ভিজিয়ে খেলে এত উপকার, জানতেন?

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বাঙালি রান্নায় ধনেপাতা ও ধনেগুঁড়া অন্যতম উপাদান। এর সুঘ্রাণ ও ভেষজ গুণ দারুণ। ধনিয়া ভিটামিন সি, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন, আমিষ, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন কে ইত্যাদি উপাদানে সমৃদ্ধ। তাই ধনিয়ার বীজ পানিতে ভিজিয়ে খেলে হৃদরোগ, পেটব্যথা, ক্যানসার কোষের বৃদ্ধি হ্রাস, রক্তে শর্করার মাত্রা হ্রাস, বদহজম থেকে মুক্তি মেলে। প্রস্রাবের ইনফেকশন বা সংক্রমণের কারণে জ্বালাভাব দূর করতেও ধনিয়ার পানি কার্যকর। নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং প্রদাহ দূর হয়। এর আরও কিছু গুণ জেনে নেওয়া যাক।

হাড় মেরামত করে

ধনিয়ার পানিতে আছে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এ ছাড়া ভিটামিন কে-তে ভরপুর, যা আপনার রক্ত জমাট বাঁধতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন কে হাড় মেরামত করতেও সাহায্য করে, অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে।

ফ্রি র‌্যাডিকেল কমায়

ধনিয়ার পানিতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা শরীরের ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। ফ্রি র‌্যাডিক্যাল হলো একধরনের আলগা অক্সিজেন অণু, যা আপনার কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে ক্যানসার, হৃদরোগসহ বিভিন্ন রোগ হতে পারে। এমনকি বার্ধক্যের লক্ষণগুলোও কমে।

হৃদরোগের ঝুঁকি কমায়

ধনিয়ার পানি হৃদরোগের ঝুঁকিও কমায়। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। ফলে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম দূর করতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, ধনিয়ার পানিতে এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। করোনারি হৃদরোগের (এথেরোস্ক্লেরোসিস) ঝুঁকিও কমায়।

মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করতে পারে

প্রদাহের সঙ্গে মস্তিষ্কের রোগ, যেমন পারকিনসন্স, আলঝেইমারস ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস যুক্ত। অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসম্পন্ন ধনিয়ার পানি এসব রোগ থেকে রক্ষা করে। এই পানি উদ্বেগ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করতে পারে। এক গবেষণায় দেখা গেছে, ধনেপানি ডায়াজেপাম ওষুধের মতোই কাজ করে। ডায়াজেপাম দুশ্চিন্তা দূর করতে ব্যবহৃত হয়।

হজমের সমস্যা দূর করে

ধনিয়ার বীজ থেকে নিষ্কাশিত তেল হজমের সমস্যা দূর করে। ৮ সপ্তাহের একটি গবেষণায় দেখা গেছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোমসহ (আইবিএস) পেটব্যথা, ফোলাভাব এবং অস্বস্তি কমাতে পারে এই পানি।

সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে

এতে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ আছে, যা সংক্রমণ ও খাদ্যজনিত অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে। ধনিয়ার পানিতে ডোডেসেনাল নামক একটি যৌগ থাকে, যা সালমোনেলার মতো ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে পারে। এই ব্যাকটেরিয়ার কারণে মারাত্মক খাদ্যবিষক্রিয়া হতে পারে, যার কারণে মৃত্যু পর্যন্ত হয়। এক সমীক্ষায় জানা গেছে, এই পানি মূত্রনালির সংক্রমণের (ইউটিআই) জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা