• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সনাক ও স্বাস্থ্য কর্তৃপক্ষের মতবিনিময় সেবার মান উন্নয়নে সুপারিশ উত্থাপন

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক মুন্সীগঞ্জ ‘স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা’য় সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেছে। মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত সভায় সেবাপ্রদানকারীদের আন্তরিকতা বৃদ্ধির পাশাপাশি সেবাগ্রহিতাদের সচেতন ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান সভার প্রধান অতিথি ও সিভিল সার্জন ডা. মোঃ মঞ্জুরুল আলম। আজ দুপুর ১২:০০ মিনিটে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা অব্যহত রাখার প্রতিশ্রুতি জানান।
সনাক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি মোছাঃ ফরিদা ইয়াসমিন। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে তথ্য ও পরামর্শ কেন্দ্র, পরামর্শ ও অভিযোগবক্স স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, অবকাঠামো উন্নয়ন ও সংস্কার, লোকবল বৃদ্ধি, তথ্য প্রদানকারি কর্মকর্তার বোর্ড ও সিটিজেন চার্টার স্থাপন ইত্যাদির সুপারিশ করেন তারা। সভায় বিভিন্ন কমিউনিটি অ্যাকশন সভাসমূহে প্রান্তিকসহ সকল শ্রেণীপেশার সেবাগ্রহীতাদের জেন্ডারসহ বিভিন্ন বিষয়ে উত্থাপিত ইস্যুগুলো উত্থাপন করেন সনাকের স্বাস্থ্য উপ-কমিটি’র যুগ্ম-আহ্বায়ক কাজী ইমতিয়াজ। সনাক মুন্সীগঞ্জের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় মুন্সীগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ও মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দিন। সভায় স্বাস্থ্য বিভাগের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা