• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

সদরে প্রবাসী স্বামীর বাড়িতে মিললো গৃহবধূর মরদেহ

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জ সদরের জাজিরা এলাকায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর বাড়ি থেকে সামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে।

পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য নির্যাতনে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে পালিয়ে গেছেন শশুড়বাড়ির লোকজন।

বুধবার ভোররাতে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী কামাল বেপারির বাড়ি থেকে উদ্ধার হয় মরদেহ।

স্বজনদের দাবি, দুই বছর আগে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার সামিয়ার সাথে জাজিরা এলাকার কামালের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। এর ৩ মাস পর মালয়েশিয়া চলে যান কামাল। এরপর কয়েক দফায় শশুড়বাড়ি থেকে যৌতুক হিসাবে ১৫ লাখ টাকা আদায় করেন কামাল। এ নিয়ে স্বামীর পরিবারের সাথে দ্বন্দ হয় সামিয়ার। বুধবার রাতে এলাকাবাসীর কাছ থেকে ঘড়ে মরদেহ পরে থাকার খবর পেয়ে ছুটে যায় সামিয়ার স্বজনরা। এসময় ফ্লোরে শোয়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।

অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত রাজিব দে জানান, ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা