• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

এখনো দিন কাটছে আতঙ্কে মাসুদের

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে বাম পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ হন উত্তর ইসলামপুরের বাসিন্দা যুবদল নেতা মো. মাসুদ রানা (৪৮)। ঘটনার ৪ মাস পার হলেও এখনো মাসুদের দিন কাটে আতঙ্কে।

এ ঘটনায় কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি এখনো। তবে, সম্প্রতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছেন শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির ১ নং সদস্য মাসুদ রানা।

তিনি জানান, ৪ আগস্ট সকালে শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র-জনতার সাথে তিনিও যোগ দেন। দুপুর আড়াইটার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকলে মাঝখানে পড়ে যান মাসুদ। হঠাৎ করে বাম পায়ে গুলি লেগে যায় তার।

গুলি লাগার পরে রক্ত বের হতে থাকে। সাথে থাকা লোকজন ধরাধরি করে উত্তর ইসলামপুরের ভেতর দিকে নিয়ে যায় মাসুদকে। এসময় তার পরিহিত শার্ট ও প্যান্ট কেটে ব্যান্ডেজ করে দেন কয়েকজন।

মাসুদ রানা বলেন, ‘পরিস্থিতি এরকম ছিলো যে, গুলি নিয়ে সদর হাসপাতালে যাওয়ার উপায় ছিলো না। ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে আহতদের চিকিৎসা নিতে বাঁধা দেয়। অনেক আহতকে তারা পুনরায় মারধর করে আরও আহত করে। আমার পরিবার এ খবর পেয়ে আমাকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারে করে নারায়ণগঞ্জের চাষাড়ায় নিয়ে যায়। সেখানে পলী ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে আমার ‍গুলি বের করা হয়।’

তিনি বলেন, ‘সেদিনের স্মৃতি ভোলার মত না। গুলিবিদ্ধ হয়েও চিকিৎসা নিতে না পারাটা বিভৎস। এখনো আতঙ্কে থাকি। পরদিন সরকার পতন না হলে আমার বাড়িঘর, গরুর ফার্ম পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলো আওয়ামী লীগ নেতাকর্মীরা।’

‘আমি এখন ন্যায়বিচার চাই। একটি মামলার প্রস্তুতিও নিয়েছি। যারা জড়িত তাদের সঠিক বিচার চাই।’- যোগ করেন মাসুদ।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি সজিব দে বলেন, ‘ছাত্র-আন্দোলনের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা