• বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরি উদ্বোধন

Reporter Name / ১৯১ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জন্য একটি কোর্ট হাজতখানা লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই লাইব্রেরি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেন, “বিশ্বজুড়ে কারাগারগুলোকে উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। কিন্তু আমাদের দেশে এখনো সেই মানসিকতা পুরোপুরি গড়ে ওঠেনি। আমাদের প্রচেষ্টা হলো হাজতখানায় আটক থাকা ব্যক্তিদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তাদের সময় ইতিবাচক কাজে ব্যয় হবে। এখানে বিভিন্ন ধরনের আদর্শিক ও ধর্মীয় বই রাখা হয়েছে, যেন তারা খারাপ আচরণে প্রভাবিত না হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো—মানুষ যাতে এখানে এসে ভুল পথে না যায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং অ্যাডভোকেট মাহাবুব-উল-আলম স্বপন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা