• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে মাহিম হত্যা, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে বিরোধের জেরে
নিহত মাহিম সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে
এ কর্মসূচির আয়োজন করে আলহাজ্ব এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও
এলাকার সাধারণ জনগণ। মানববন্ধনে নিহত মাহিমের বাবা সবুজ সরকার, মা,
ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা এসময় মামলার
প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি
ইমরানের দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত ২৮ মে বাঘাইকান্দি
এলাকায় বাকি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহিম
সরকার (২০)। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকার
ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তিনি
মারা যান। এ ঘটনায় নিহতের পিতা সবুজ সরকার গত ২৯ মে দুই জনের নাম
উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন প্রধান
আসামি নাঈম শিকদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও এখনও
পলাতক রয়েছেন অপর আসামি ইমরান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত চত্বরে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা