আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টা
মুন্সীগঞ্জ সদরের ২২ টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো.
সানোয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের
জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো
হলো- মুক্তারপুর ফেরী ঘাট, নয়াগাঁও, বাগবাড়ি, গোসাইবাগ, প্রে.প্র.
ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ স্কুল এন্ড কলেজ, ফায়ার সার্ভিস, পুলিশ লাইন্স,
উপজেলা পরিষদ এরিয়া, ইদ্রাকপুর, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, বাগমামুদালীপাড়া,
সুপার মার্কেট, মুন্সীগঞ্জ থানা, জমিদারপাড়া, মুন্সীগঞ্জ বাজার, মসজিদ
মার্কেট, মালপাড়া, খালইষ্ট, উত্তর ইসলামপুর, দক্ষিন ইসলামপুর, মোল্লারচরসহ
তৎসংলগ্ন এলাকাসহ তৎসংলগ্ন এলাকা।