• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জের মেঘনায় জলদস্যু বাহিনী ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে মেঘনা নদীর পারের কালিরচর গ্রামে থামছেনা অবৈধ বালু উত্তোলন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টার জলদস্যু বাহিনী ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যু বাহিনী  গ্রামবাসীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।  তবে কেউ হতাহত খবর পাওয়া যায়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী জানায়, কিবরিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে মেঘনা তীরবর্তী কালিরচর গ্রামে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মানুষের ফসলি জমিজমা কেটে নিয়ে গেলেও প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ নেই। এলাকাবাসী প্রতিরোধে নামলে কিবরিয়া ও তার লোকজন গ্রামবাসীর ওপর গুলি চালায়। গত মঙ্গলবার কিবরিয়া বাহিনীর গুলিতে কালিরচর গ্রামের দ্বিন ইসলাম মিজির ছেলে রিপন মিজি (৩০) গুলিবিদ্ধ হয়।
চরআব্দুল্লাহ নৌপুলিশের ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নৌডাকাত কিবরিয়ার লোকজন ড্রেজার বসিয়ে বালু কাটতে গেলে কালিরচর গ্রামের দেড়-দুই শতাধিক লোক ঝড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কিবরিয়ার লোকজন ড্রেজার সরিয়ে নিলে পরিস্থিতি শান্ত হয়।
তিনি আরো বলেন, বুধবার রাতে বালু কাটার দায়ে এক শ্রমিককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা