• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

গজারিয়ায় মাদ্রাসাশিক্ষক আটক: সাত বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চর বাউশিয়ার কলিম উল্লাহ মাদ্রাসা থেকে শিক্ষক নোমান আহাম্মেদকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।অভিযুক্ত নোমান আহাম্মেদ (২১) কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগাড়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।ভুক্তভোগী প্রথম শ্রেণির ছাত্র জানিয়েছে, শিক্ষক নোমান এর আগেও তাকে একাধিকবার অনৈতিকভাবে নির্যাতন করেছে এবং মুখ খুললে হত্যার হুমকি দিয়েছে। শনিবার বিকেলে মাদ্রাসার ওয়াশরুমে আবারও তাকে জোরপূর্বক নির্যাতন করা হয়। পরে বাসায় ফিরে কান্নাকাটি করলে পরিবারকে ঘটনাটি জানায়।শিশুটির বাবা জানান, তারা টাঙ্গাইল জেলার বাসিন্দা হলেও বর্তমানে চর বাউশিয়া পশ্চিমকান্দি গ্রামে ভাড়া থাকেন। ছেলে বাসায় এসে মাদ্রাসায় আর পড়বে না বলে জানায়। বিস্তারিত শুনে স্থানীয়দের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করা হয়।গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা