মুন্সীগঞ্জ সদরে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা
মৎস্য অফিস ও মুক্তারপুর নৌ পুলিশ। শুক্রবার সকালে মিরকাদিম পৌরসভার
রিকাবিবাজার মৎস্য আড়তে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৭০ কেজি
পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁর
ইনচার্জ আতাউর রহমান, মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের
কার্যালয়ের নাজির হোসেন ও আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকারী
দলের সদস্যরা জানান, ‘পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ।
এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী
সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।্#৩৯; অভিযানে জব্দ করা মাছ স্থানীয়
একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।