• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশীলমান্দিতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে বৃষ্টির পানিতে সড়ক ও ঘরবাড়ি জলমগ্ন, ক্ষোভ বাসিন্দাদের

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্বশীলমান্দি এলাকায় ড্রেনেজ ব্যবস্থার
বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেনে ময়লা-
আবর্জনা জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই
রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি জমে থাকে দিনের পর দিন। স্থানীয়দের অভিযোগ,
দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার করা হয়নি। এতে ড্রেন ভরে গিয়ে পানি উপচে রাস্তার
উপর উঠে আসে। বৃষ্টির পর সেই পানি জমে থেকে দুর্গন্ধ ছড়ায় এবং চলাচলে চরম
অসুবিধা তৈরি হয়। অনেক জায়গায় ড্রেনের ¯¬্যাব ভেঙে খোলা অবস্থায় পড়ে
থাকায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। এছাড়াও মশাবাহিত রোগের আশংকা করা
হচ্ছে।
পূর্বশীলমান্দির বাসিন্দা আজিজুল হক বলেন, “ড্রেনের পানি এখন রাস্তায় চলে
আসে। একটু বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে পড়ে। পৌরসভায় বারবার বলেও কোনো
ব্যবস্থা নিচ্ছে না।” আরেক বাসিন্দা মঞ্জু বেগম বলেন, “ড্রেন বন্ধ থাকায়
আশপাশে মশার উপদ্রব বেড়ে গেছে। বাচ্চারা ডেক্সগু আর চর্মরোগে ভুগছে। এখন
ড্রেন পরিষ্কার না করলে বড় বিপদ হবে।”
স্থানীয় ব্যবসায়ী সোহেল আহমেদ জানান, “বৃষ্টির সময় দোকানের সামনে
হাঁটাচলা করা যায় না। পানি জমে থাকায় ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ
মোশারফ হোসেন কে একাধিকবার ফোন করা হলে তার ফোনে সংযোগ পাওয়া
যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেন পরিষ্কার ও ভাঙা ¯¬্যাব মেরামতের ব্যবস্থা না নিলে
জলাবদ্ধতা স্থায়ী রূপ নেবে এবং জনস্বাস্থ্যের ওপর এর মারাত্মক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা