• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ফের হামলার ভয়ে হাসপাতালেও চিকিৎসা নিতে পারেনি সাইফুল

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আন্দোলনের শুরু থেকেই মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেন সাইফুল। তার ও তার পরিবারের বিরুদ্ধে মামলা-হামলার হুমকি দিয়েও তাকে দমানো যায়নি। পরিবারের বাধা-বিপত্তি উপেক্ষা করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেয় সে। সকাল ১০টায় আন্দোলনের যোগদানের পরেই তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত ও তিনজন নিহত হন। চোখের সামনে সহযোদ্ধাদের মরতে দেখেও দমে যায়নি সাইফুল।

ঘটনার দিন সম্মুখভাগে থেকে বিভিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ার শিকার হচ্ছিল সে। দুপুরে না খেয়েও আন্দোলন চালিয়ে যেতে থাকে সাইফুলসহ তার বন্ধুরা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে তাদের কাছে থাকা পানি ফুরিয়ে গেলে সাইফুল মুন্সীগঞ্জ কৃষি ব্যাংক এলাকায় বন্ধুদের জন্য খাবার পানি আনতে যায়। সেখানে যাওয়ার পরেই হামলার শিকার হয় সেসহ তার সঙ্গে থাকা কয়েকজন। সাইফুল সে সময় ওই স্থান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে এক পুলিশ তাকে ধরে ফেলে এবং ছাত্রলীগ কর্মীদের হাতে তুলে দেয়। সে সময় ছাত্রলীগকর্মীরা তাকে বেধড়ক পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। তার হাত-পায়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে সাইফুল। তখন তাকে মৃত ভেবে ফেলে চলে যায় ছাত্রলীগের কর্মীরা। এক পুলিশ সদস্য তার মাথায় পানি ঢাললে জ্ঞান ফিরে আসে সাইফুলের। পরে ঘটনাস্থলের পাশের বাসার কয়েকজন নারী তাকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। নিয়ে জিজ্ঞেসা করে তার এখানে কোনো আত্মীয় আছে কিনা। পরে সে তার মামা বাড়ির ঠিকানা দিলে ওই নারী তাকে একটি রিকশা ঠিক করে দেয়। রক্তাক্ত অবস্থায় রিকশায় চড়ে সাইফুল মুন্সীগঞ্জ আনসার ক্যাম্পের সামনে মামা বাড়িতে চলে আসে। সাইফুলের মামা রহমতউল্লাহ তখন খোঁজ জানতে পারে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল ঘেরাও করে রেখেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সেখানে গেলে আবার হামলার শিকার হতে পারে। সেজন্য বাড়িতে ডাক্তার ডেকে এনে সাইফুলের কাঁটা স্থানে সেলাই করে চিকিৎসা দেওয়া হয়। পরে তার মা-বাবাকে খবর দিয়ে তাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। নিজ বাড়িতে অসুস্থ ছেলেকে হাতে পেয়েও তার বাবা-মা পড়েন আরেক বিড়ম্বনায়। একদিকে অসুস্থ ছেলে আরেক দিকে পুলিশের হামলার ভয়ে উৎকণ্ঠায় দিন কাটতে থাকে তাদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা