• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

দেড় কি.মি. সড়কে ৬ স্পিড ব্রেকার, ঘটছে দুর্ঘটনা

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইসলামপুর এলাকার সড়কের দেড় কিলোমিটার স্থানে ছয়টি উঁচু স্পিড ব্রেকার তৈরি করে রমরমা কৃষিজমি ভরাট বাণিজ্য চলছে। এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মোবাইল কোর্ট না থাকায় বেপরোয়া হয়ে উঠেছেন ভূমিদস্যুরা। যত্রতত্র ড্রেজার পাইপ স্থাপন করে কৃষিজমি ভরাট করছেন তারা।

এ ছাড়া মুন্সীগঞ্জ প্রশাসন বাল্কহেড চলাচল নিষিদ্ধ করলেও তা অমান্য করে জেলার লৌহজং-টঙ্গিবাড়ি উপজেলার ডহরি-তালতলা খাল দিয়ে বালুবাহী বাল্কহেড ভরে বালু আনা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, লৌহজং উপজেলার ডহুরি গ্রাম হতে টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডের বাজার পর্যন্ত খালের দু-পাশে চলছে কমপক্ষে ২০-২৫টি আনলোড  ড্রেজার। এগুলোর অধিকাংশই রাস্তার ওপর দিয়ে স্পিড ব্রেকার তৈরি করে, কোথাও রাস্তা কেটে পাইপ স্থাপন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার বালু কাটার মূল হোতা বিএনপির নেতা আলি। সরকার পরিবর্তনের পর বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। তার নেতৃত্বে চলছে একাধিক কাটার ড্রেজার। এ ছাড়া বালিগাঁও গ্রামের জুলহাস শেখ, সুজন মুন্সী, অহিদ হাওলাদার, ডিশ সুজন, আনিস মুন্সী ও বালিগাঁও ইউপি চেয়ারম্যান হাজি দুলালের নেতৃত্বে চলছে ড্রেজার। বালিগাঁও-কলমা সংযোগ সড়কের ইসলামপুর গ্রামে চারটি, চাষি বালিগাঁও গ্রামে একটি ও বৌবাজার এলাকায় একটি ড্রেজারের পাইপ লাইন রাস্তার ওপর দিয়ে নেওয়া হয়েছে।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা