• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

৫ কোটি টাকার সড়কে কাজ শেষ হওয়ার আগেই ধস

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সড়কে ধস দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে ধস। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ওই সড়কে যাতায়াত। উপজেলার বেতকা সেতু থেকে টংগিবাড়ীর সোনারং পর্যন্ত সড়কে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সড়কটি দিয়ে মুন্সীগঞ্জ থেকে সহজে কেরানীগঞ্জের মোল্লাবাজার হয়ে মুন্সীগঞ্জে যাতায়াত করা যায়। সড়কটি দিয়ে দিন দিন মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় খানাখন্দ সৃষ্টি হয়। দুই বছর আগে সড়কটি সংস্কারে কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এনএএজেজে দীর্ঘদিন সড়ক খুঁড়ে ফেলে রাখায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। পরে সড়কটি পুনরায় নির্মাণ শুরু হয়। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে সড়কের কাজ শেষ না হতেই ধস দেখা দিয়েছে। সঠিকভাবে সড়কের দুই পাশে মাটি না ফেলানোয় এবং মাটি রক্ষার জন্য রাস্তার দুই পাশে সুরক্ষা ব্লক বা দেয়াল নির্মাণ না করায় রাস্তাটি ধসে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থান ধসে পড়েছে। অনেক ধসে পড়া স্থানে ঘাস গজিয়ে রয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ভেঙে পড়ছে সড়কটি। নির্মাণের শুরুতেই পচা পিকেট ইট ও নিম্নমানের বালুর মিশ্রণের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। পরে এলজিইডির মুন্সীগঞ্জ ল্যাবটেকনিশিয়ান (এলটি) আব্দুর রবসহ একটি টিম সরেজমিনে মালামাল পরীক্ষা করার জন্য গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার দেখে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ঠিকাদারের প্রতিনিধি কৌশিক ও সিজান মারপিট করে গুরুতর আহত করে। ঠিকাদারের বাড়ি গোপালগঞ্জে হওয়ায় ওই ঘটনায় মামলা পর্যন্ত দিতে দেয়নি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের চাপের মুখে উপজেলা প্রকৌশলী সেই সময় থানায় একটি জিডি করেন।নীয় গাড়িচালক রুবেল হোসেন বলেন, কয়দিন আগে রাস্তা করল। এখনই ভেঙে যাচ্ছে। কোনো কোনো স্থানে রাস্তার ৩ ভাগের একভাগ ভেঙে গেছে। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগের ওপর ব্লক বসানোর কথা ছিল। কিন্তু কিছু স্থানে ফেললেও সব স্থানে ফেলেনি। তারপর সিমেন্ট কম দিয়ে নিম্নমানের বালু ব্যবহার করায় এক ডলাতেই খসে পড়ছে।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা