• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে নিজ শয়নকক্ষ হতে ফজিলত বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা। তার বাড়ি নদীতে ভাঙার পর থেকে পার্শ্ববর্তী পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ফজিলত বেগমের ছেলে ফজল বলেন, প্রতিদিনের মতো আজও (রোববার) সকালে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি হতে বের হই। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার  মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঁচড় লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করে রেখেছে।

তিনি আরও বলেন, ওই বাড়িতে মা একাই থাকতেন। তবে এর আগে মায়ের কাছে কারা যেন টাকা চেয়েছিল, কিন্তু মা টাকা না দেওয়ায় মাকে গালাগালি করছিল। তখন তাদের নাম জানতে চাইলে মা তাদের নাম বলেনি। আমার মনে হচ্ছে তারাই আমার মাকে খুন করেছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাস্তার পাশের একটি ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামীও তার সঙ্গে থাকতেন না। রাতের আঁধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তার শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা