• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ,অবৈধভাবে বালু উত্তোলন, বিগত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচন করা, নিজ দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অর্থের বিনিময়ে বিভিন্ন লোকদের বিএনপিতে ভেড়ানো ও দলীয় পদ-পদবি বিক্রির অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে উপজেলা বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রিপন মল্লিক বিএনপির পদ ভাঙিয়ে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। হিন্দু পরিবারের সম্পদ দখল, পদ বাণিজ্য, মামলা বাণিজ্য, টঙ্গিবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী থেকে প্রতি রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করলেই রিপন মল্লিক তার লোকজন দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। এসব অপকর্মের জন্য বিএনপির প্রতি মানুষের আক্ষেপ বাড়ছে। তাই দল থেকে রিপন মল্লিককে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন আশিক মানববন্ধনে উপস্থিত থেকে বলেন, বালু উত্তোলনে পরোক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন রিপন মল্লিক। বালু উত্তোলনের ফলে টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার, মূলচর, সরিসাবন, ছাতকের চর প্রতিদিন একটু একটু করে নদীতে বিলীন হচ্ছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা মনোনয়ন দাখিলের দিন রিপন মল্লিক তার লোকজন দিয়ে প্রার্থী ও দলীয় কর্মীদের ওপর আক্রমণ করেন। সে ঘটনায় উল্টো রিপন মল্লিক তার ভাতিজা হান্নান মল্লিককে বাদী করে মিজানুর রহমান সিনহাসহ অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সে মামলায় বিএনপির অনেক নেতাকে জেল পর্যন্ত খাটতে হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা