• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

থাইল্যান্ডে নৈশভোজে ইউনূস ও মোদি একসাথে

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ করছেন। একই সম্মেলনে যোগ দিতে সেখানে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে এই দুই নেতা একসাথে বসতে দেখা যায়।৩ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যায়, ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে ইউনূস ও মোদিকে একসাথে বসে থাকতে দেখা গেছে। সন্ধ্যায় নৈশভোজের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়, যা পেছন থেকে তোলা হয়েছিল। ছবিগুলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্ট করেন, এবং ক্যাপশনে লেখা ছিল “ব্যাংককে বিমসটেকের অফিসিয়াল ডিনার”।নৈশভোজে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার সাথে একটি ছবি তোলেন। সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য রাষ্ট্রপ্রধানরা একসাথে গ্রুপ ছবি তোলেন।সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা