• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, দাফনের পর ককটেল হামলা

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিক লীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের পর কবরস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলার মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে।এর আগে গত বৃহস্পতিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ বাবু মাঝির নেতৃত্বে লোকজন সানা মাঝিকে পিটিয়ে হত্যা করেন। ওই দিন দিবাগত রাত ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সানা মাঝি মধ্য মাকহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। আর প্রতিপক্ষ বাবু মাঝি একই গ্রামের শামসুল মাঝির ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহত শ্রমিক লীগ কর্মীর লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ নেওয়া হয় মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে। বাদ যোহর জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
দাফন শেষে বেলা ৩টার দিকে কবরস্থান থেকে ফেরার পথে নিহত ব্যক্তির স্বজনদের ওপর প্রতিপক্ষ ককটেল ছুড়তে থাকে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত সানার ছোট ভাই আসাদ মাঝি দাবি করেন, সেখানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, স্বজনেরা লাশ দাফন শেষে কবরস্থান থেকে ফিরছিলেন। এ সময় তাঁদের পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কবরস্থানের অদূরে জমিতে ওই ককটেল বিস্ফোরণ করে প্রতিপক্ষ। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এর আগে শুক্রবার সানা মাঝি হত্যার ঘটনায় বাবু মাঝিকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সানা মাঝির ভাই মোঃ হাবু মাঝি। মামলায় এজাহারভুক্ত আসামীরা হলেন, বাবু মাঝি, আল আমিন মাঝি, সাদ্দাম মাঝি, রমজান মাঝি,  মুন্না মল্লিক, তপু মল্লিক, কাউসার, হিরণ মল্লিক, কামাল সরকার, আরিফ সরকার ও স্বাধীন।  যার মামলা নং- ০৪, তারিখ- ০২-০৫-২০২৫ইং।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা