• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে কলেজের খেলার মাঠ দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কলেজ ও বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজ ও কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই নির্মাণকাজ করা হয় বুধবার রাতে।কলেজের অধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, বুধবার সকালে কলেজের মাঠে কে বা কারা পাকা স্থাপনা নির্মাণের কাজ করছিল। বিষয়টি জানার পর আমরা প্রশাসনের সহায়তায় কাজ বন্ধ করি। কিন্তু রাতের আঁধারে ফের এসে তারা পুরো কাজটি সম্পন্ন করে ফেলে।
কলেজের এড হোক কমিটির সদস্য জুয়েল জানান,  ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খানের নেতৃত্বে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এই মাঠ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা ও ক্রীড়া চর্চার জন্য ব্যবহৃত হচ্ছে। সেখানে পাকা স্থাপনা গড়ে তোলা খুবই উদ্বেগজনক।
এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত স্থাপনা উচ্ছেদ করে মাঠটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সিরাজদিখান নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বিষয়টি আমি অবগত আছি যেহেতু  নিষেধ করার পরেও তারা স্থাপনা করেছে আমি সেখানে ব্যবস্থা নেয়ার জন্য এসিল্যান্ডকে পাঠাবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা