• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জ ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন, মোট ভোটার ১৪ লাখ ১৯ হাজার ৬১৪

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। খসড়া তালিকা অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। গতবারের তুলনায় এবার ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৫৪১ জন, মহিলা ৪০ হাজার ৩২৩ জন এবং হিজড়া ৩ জন বৃদ্ধি পেয়েছেন।

বর্তমানে জেলায় পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন, মহিলা ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন এবং হিজড়া ৪ জন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১৩ লাখ ৪১ হাজার ৭৪৭ জন—তখন পুরুষ ভোটার ছিলেন ৬ লাখ ৯২ হাজার ৮৯৪ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ৪৮ হাজার ৮৫২ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনটি আসনে ভোটার বণ্টন নিম্নরূপ—

মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান):
২৮টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ৩৯ হাজার ৩০৩ জন। শ্রীনগরে ভোটার ২ লাখ ৬৭ হাজার ৯৮৫ জন—এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ২০৭, মহিলা ১ লাখ ৩০ হাজার ৭৭৭ এবং হিজড়া ১ জন। সিরাজদিখানে ভোটার ২ লাখ ৭১ হাজার ৩১৮ জন—পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৫৬ ও মহিলা ১ লাখ ৩১ হাজার ৫৬২ জন। মোট ভোটকেন্দ্র ১৭০টি।

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী):
২৩টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৪২৮ জন। লৌহজংয়ে ১ লাখ ৭৪ হাজার ৩১৭ জন ভোটার (পুরুষ ৮৮ হাজার ৯৪২, মহিলা ৮৫ হাজার ৩৭৫) এবং টংগিবাড়ীতে ১ লাখ ৯৯ হাজার ১১১ জন ভোটার (পুরুষ ১ লাখ ২ হাজার ৭৭১, মহিলা ৯৬ হাজার ৩৪০)। মোট ভোটকেন্দ্র ১৩০টি।

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া):
২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৮৮৩ জন। মুন্সিগঞ্জ সদরে ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৪৬৩ জন—এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৭২৬, মহিলা ১ লাখ ৭০ হাজার ৭৩৪ এবং হিজড়া ৩ জন। গজারিয়ায় ভোটার ১ লাখ ৫২ হাজার ৪২০ জন—পুরুষ ৭৮ হাজার ৩৩ এবং মহিলা ৭৪ হাজার ৩৮৭ জন। মোট ভোটকেন্দ্র ১৬৯টি।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটার সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা