• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ ধরার ধুম

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই চলছে মা ইলিশ ধরা ও বিক্রির উৎসব। শ্রীনগরের বাঘরা, লৌহজংয়ের কলমা ইউনিয়ন এবং টঙ্গীবাড়ি উপজেলার সীমান্তসংলগ্ন নদীপয়েন্টগুলোতে প্রতিদিন বসছে ভাসমান মাছের হাট, যেখানে লাখ লাখ টাকার ইলিশ কেনাবেচা হচ্ছে।

লৌহজংয়ের মারৈল ও শামুরবাড়ি ঘাটে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় কয়েক দফায় চলে ইলিশ বেচাকেনা। এখানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়, আর দেড় কেজি ওজনের চারটি ইলিশের হালি বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকায়।

স্থানীয়দের দাবি, শামুরবাড়ি এলাকায় লোকমান ওস্তাকার ও রাজিবের নেতৃত্বে একটি গোষ্ঠী প্রকাশ্যে ইলিশ বিক্রি করছে। মারৈল গ্রামে সেন্টু, আবুল, কুদ্দুস, দুলাল, দানেশ, সোহাগ ও শাকিলসহ অনেকেই নিয়ম ভেঙে প্রতিদিন মাছ ধরে এই ভাসমান হাটে বিক্রি করছে। এছাড়া সিডার চরের জসিমসহ কয়েকজনও একই কাজে যুক্ত রয়েছে।

এদিকে, প্রশাসনের দাবি—অভিযান অব্যাহত রয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছারউদ্দিন বলেন, “পদ্মায় মা ইলিশ ধরা ঠেকাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। জাল জব্দ, জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা হাটে ইলিশ বিক্রি করছে, তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, “ইলিশের প্রজনন মৌসুমে সরকার জেলেদের প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা দিয়েছে, যাতে তারা মাছ ধরতে না যায়। এরপরও কিছু জেলে নিয়ম ভঙ্গ করছে, এমন অভিযোগ পেয়েছি।” তিনি আরও বলেন, “নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রতিদিন মৎস্য বিভাগ, প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, আনসার ও নৌ–পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা