মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার গোয়ালীমান্দ্রা মনিপাড়া গ্রামে মোহাম্মদ আলীর বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার মুন্সী (৪৩), রুবেল (৩০), জুয়েল শেখ (৩৫), রিয়াজুল (৩২), শাওন (১৯), জাহিদ (১৯), আব্দুল আহাদ (১৯), সেরজাহান ওরফে মিজান (২৫), শরীফ হোসেন (২২) এবং ফরহাদ শেখ (১৯)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই ঘর থেকে ২ কেজি গাঁজা ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় লৌহজং থানায় মামলা করার প্রস্তুতি চলছে।