• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা

টঙ্গীবাড়ীতে শিক্ষক ও টয়লেট সংকটে হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও টয়লেটের অভাবে নাজুক অবস্থায় চলছে শিক্ষাকার্যক্রম। বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষকসহ মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। ফলে ২০০ শিক্ষার্থীর ক্লাস যথাযথভাবে পরিচালনা করা যাচ্ছে না, যা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলছে।

অপরদিকে, টয়লেট না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা জানান, টয়লেট না থাকায় জরুরি প্রয়োজনে পাশের বাড়িতে যেতে হয়, এতে বাড়ির মালিকদের কাছ থেকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত মিত্র বলেন, “স্কুলে জরুরি ভিত্তিতে একটি টয়লেট স্থাপন প্রয়োজন। শুধু শিক্ষার্থীরাই নয়, আমরাও প্রতিদিন সমস্যায় পড়ছি।”

প্রধান শিক্ষক ইসমত আরা বেগম জানান, “দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের মধ্য দিয়ে ক্লাস চালিয়ে যাচ্ছি। আমি সহ তিনজন শিক্ষক সব ক্লাস নিচ্ছি, বিশ্রামেরও সুযোগ পাই না। এর সঙ্গে টয়লেট না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুত সমাধান আশা করছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা