• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

টঙ্গীবাড়ীতে বিদ্যালয়ের মাঠ ডুবে মাছ চাষ, শিক্ষার্থীদের ক্ষোভ

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে ড্রেজারের ফেলা পানিতে নিমজ্জিত রয়েছে। আশপাশের জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাটের পর অতিরিক্ত পানি এই মাঠে ছেড়ে দেওয়ায় তা এখন জলাশয়ে পরিণত হয়েছে।

দীর্ঘ সময় ধরে পানি না সরানোয় বর্তমানে ওই মাঠে মাছ চাষ করা হচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ পুরোপুরি পানিতে ডুবে আছে—দেখে বোঝার উপায় নেই এটি কোনো খেলার মাঠ।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে বালু ভরাটের সময় ড্রেজারের পানি বিদ্যালয়ের মাঠে ফেলা হয়। এরপর থেকে মাঠটি পানিতে নিমজ্জিত। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মাঠটি মাছ চাষের জন্য প্রধান শিক্ষক লিজ দিয়েছেন।

এর আগে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনের আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং এখন নিয়মিতভাবে সেখানে মাছের খাবার দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের এক শিক্ষক জানান, মাঠ শুকানোর কথা থাকলেও এখন সেখানে মাছ চাষ চলছে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শরীরচর্চায় বাধা সৃষ্টি করছে।

অভিভাবক আলমগীর হোসেন বলেন, “বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের, কোনো ব্যক্তির নয়। দ্রুত পানি সরিয়ে মাঠটি ফিরিয়ে দিতে হবে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাসান দাবি করেন, শ্যালো মেশিন দিয়ে মাঠের পানি সেচের কাজ শুরু হয়েছে। মাছ চাষের জন্য মাঠ লিজ দেওয়ার অভিযোগ মিথ্যা বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাম্পের মাধ্যমে মাঠের পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা