• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

বৃষ্টিতে শঙ্কায় মুন্সীগঞ্জের কোটি টাকার সবজি চারা ব্যবসা

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জে এ মৌসুমে প্রায় তিন কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও টানা বৃষ্টিতে সেই লক্ষ্য এখন অনিশ্চয়তার মুখে। আগের দফায় বৃষ্টিতে লোকসান গুনতে হওয়া কৃষকরা নতুন করে চারা রোপণ করেছিলেন লাভের আশায়, কিন্তু সাম্প্রতিক বৃষ্টির পূর্বাভাসে তাদের সেই আশা এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকেই মুন্সীগঞ্জের আকাশ মেঘে ঢেকে যায়। সন্ধ্যার পর বিদ্যুতের ঝলকানি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কৃষকরা তড়িঘড়ি করে বীজতলা বাঁশের ছাউনি ও চাটাই দিয়ে ঢেকে রাখেন।

মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলায় শতাধিক কৃষক ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রোকলি, কুমড়া, বেগুনসহ নানা সবজির চারা উৎপাদনে ব্যস্ত। এসব চারা স্থানীয় বাজার ছাড়াও কেরানীগঞ্জ, সাভার, মানিকগঞ্জ, সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ, চাঁদপুর ও বরিশালসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

প্রতি মৌসুমে জেলায় প্রায় দুই থেকে আড়াই কোটি সবজি চারা উৎপাদিত হয়, যার বাজারমূল্য তিন থেকে চার কোটি টাকা। তবে এ বছর চারা উৎপাদনে ব্যয় বেড়েছে কয়েকগুণ। কৃষকরা জানান, অধিকাংশ বীজ বিদেশ থেকে, বিশেষ করে জাপান থেকে আমদানি করা হয়। বর্তমানে এক কেজি কপি বীজের দাম পড়ছে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত, আর সবচেয়ে কম দামের ফুলকপি বীজও ৫০ হাজার টাকা কেজি।

চাষিদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বীজ, সার, শ্রমিক ও বাঁশের ছাউনি—সব কিছুর দাম বেড়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে কিছুটা লাভের আশা ছিল, কিন্তু নতুন করে বৃষ্টির আশঙ্কা তাদের উদ্বেগে ফেলেছে।

সদরের বানিক্যপাড়া এলাকার কৃষক আব্দুস ছালাম বলেন, “আগের বৃষ্টিতে চারা নষ্ট হয়েছে। এবার আবার চাষ করেছি ক্ষতি পুষিয়ে নিতে, কিন্তু যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে সব শেষ।” একই এলাকার পারভেজ ও বাবু নামের দুই কৃষক জানান, এবার বীজের দাম অনেক বেশি, তাছাড়া আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারলেই তারা খুশি হতেন।

অভিজ্ঞ চাষি সোবহান মিয়া বলেন, “২৫ বছর ধরে চারা চাষ করছি, আগে কখনও লোকসান হয়নি। কিন্তু এ বছর আবহাওয়ার কারণে লাভ হবে কি না বলা যাচ্ছে না।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর জেলায় ৪ হাজার ৯০৭ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হচ্ছে, উৎপাদনের লক্ষ্য ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন, “বৃষ্টিতে যেন বীজতলার ক্ষতি না হয়, সে জন্য কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করি তেমন ভারি বৃষ্টি হবে না।”

তিনি আরও বলেন, “মুন্সীগঞ্জের কৃষকরা অভিজ্ঞ ও সচেতন। তাদের উৎপাদিত মানসম্মত চারা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, দেশের ২৫টি জেলায় সরবরাহ করা হয়।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা