• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি
অভিযানে ৪০টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যা¤েপর
নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় গোয়েন্দা তথ্যে জানা যায়- পৌরসভার ৫ নম্বর
ওয়ার্ডের অনিবার্ণ স্কুলের পাশে একটি বাসায় বিদেশি কয়েকজন ব্যক্তি ভাড়া
থাকেন। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশের একটি টহল দল
তাৎক্ষণিকভাবে ওই বাসায় তল্লাশি চালায়।
অভিযানে তিনটি বালতি থেকে ৪০টি ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ
৯৫টি জার, একটি মোবাইল ফোন এবং একই ব্যক্তির নামে দুটি পাসপোর্ট উদ্ধার
করা হয়। এ সময় মুন্সীগঞ্জের মোল্লাাকান্দি এলাকার চরডুমুরিয়ার বাসিন্দা মো.
হাসানকে আটক করা হয়।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা সূত্রে জানা গেছে,
প্রায় ৩০ জন বহিরাগত ব্যক্তি জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রমের
প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিকে এবং উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী
পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী
নিরলসভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ অঞ্চলের চর এলাকায় আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটায় সেনাবাহিনী বিশেষ
অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় এর আগে ১৫টি ককটেল উদ্ধার করা
হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অবৈধ কর্মকান্ডের
বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণকে যেকোনো সন্দেহজনক
কার্যকলাপ স¤পর্কে নিকটস্থ সেনা ক্যা¤েপ তথ্য দিতে অনুরোধ জানানো
হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা