• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সিরাজদিখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন দোকানিকে জরিমানা

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে অভিযান চালিয়েছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিনটি দোকানে
অনিয়ম পাওয়া গেলে তাদের মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর দেড়টা
থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। অভিযানে কুন্ডু
স্টোরে জর্দার রঙের নামে ননফুডগ্রেড টেক্সটাইল রঙ বিক্রি করতে দেখা
যায়। এ অপরাধে দোকানটির মালিক লিটন কুন্ডুকে ৭ হাজার টাকা
জরিমানা করা হয়। লোকমান স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায়
দোকানমালিক লোকমান হোসেনকে ১ হাজার টাকা এবং ওলিউল্লাহ
স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণের দায়ে মালিক মো.
আসলমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তাঁকে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম
মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল। অধিদপ্তরের কর্মকর্তারা
জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ
নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা