• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

নতুন মৌসুমে আলু আবাদে ফের প্রাণচাঞ্চল্য মুন্সীগঞ্জে

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সারাদেশের মতো গত মৌসুমে ব্যাপক লোকসানের মুখে পড়েছিলেন মুন্সীগঞ্জের আলুচাষিরা। উৎপাদন খরচই ওঠেনি, অনেকেই দেনার ভারে ন্যুব্জ হয়ে পড়েছিলেন। তারপরও নতুন মৌসুমকে ঘিরে আবার স্বপ্ন বুনছেন কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা—মাঠে চলছে বীজ আনা, জমি প্রস্তুত, বীজ কাটা ও রোপণের ব্যস্ততা।

গতবারের অভিজ্ঞতা মাথায় রেখে এবার জেলায় আলুর লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়েছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত বছর ৩৫ হাজার ৭৯৬ হেক্টরের বিপরীতে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্য রাখা হয়েছে ১০ লাখ ৯৭ হাজার টন।

কৃষি বিভাগের উপপরিচালক মো. হাবিবুর রহমান জানান, গতবারের লোকসান এবং বিকল্প ফসল চাষে উৎসাহ দেওয়ায় এবার আবাদ কমছে। ইতোমধ্যে সদর, সিরাজদীখান, লৌহজং, টঙ্গিবাড়ী, গজারিয়া ও শ্রীনগরে শীতের শুরুতেই আলু রোপণ শুরু হয়েছে। সর্বাধিক আবাদ হচ্ছে জেলা সদরে।

গত মৌসুমে ভালো দাম পাওয়ার আশায় আবাদ বাড়ালেও বাজারে সিন্ডিকেটের কারণে দাম পড়ে গিয়ে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। অনেকে হিমাগার থেকে আলু বেরও করেননি। সরকার ২২ টাকা কেজি দরে আলু কেনার ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি।

তবুও নতুন মৌসুমে কৃষকের মনোবল অটুট। ধামারন গ্রামের জুলেখা বেগম জানান, তারা ৬০ শতাংশ জমিতে আলু রোপণ করছেন, ঘরেই বসে বীজ কাটা নিয়ে ব্যস্ত তিনি ও পাশের নারীরা। সিরাজদীখানের বালুরচর এলাকার আলী মিয়াও জানান, উঁচু জমি হওয়ায় আগাম আলু চাষই তাদের ভরসা।

এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক শ্রমিক এসে যুক্ত হয়েছেন রোপণের কাজে—কেউ দৈনিক মজুরিতে, কেউ চুক্তিভিত্তিক। রংপুরের শ্রমিক আব্বাস মিয়া জানান, তারা ন্যায্য মজুরি পেয়ে সন্তুষ্ট।

লোকসানের দাগ এখনো রয়ে গেলেও নতুন মৌসুমের কর্মযজ্ঞে মুখর মুন্সীগঞ্জের আলুখেত—কৃষকদের আশায় যেন ফের সবুজ আলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা