• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সিগঞ্জে হাতুড়ির আঘাতে প্রাণ গেলো রাজমিস্ত্রির

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে মো. মিজান (২৫) নামে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

জানা গেছে, গাজীপুর জেলার রাজমিস্ত্রি শাহাদাত (১৯) ও ঠাকুরগাঁও জেলার রাজমিস্ত্রি মো. মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। রোববার ভোরে পাওনা টাকা নিয়ে তারা সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় রাজমিস্ত্রি শাহাদাত হাতুড়ি দিয়ে মিজানের মাথায় একাধিক আঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যান। পরে শাহাদাত মিজানের মরদেহ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকলে আবুল মুন্সীর বাড়ির এক নারী দেখে ফেলেন। ওই নারী আশপাশের লোকজনকে খবর দিলে লোকজন এসে শাহাদাতকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।

এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন বলেন, ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে রাজমিস্ত্রি শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশে সোপর্দ করে।

– সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা