• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মাইকে ঘোষণা দিয়ে টঙ্গিবাড়ীতে মেছোবাঘ হত্যা, এলাকাবাসীর উল্লাস

Reporter Name / ১৬৮ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রাউৎভোগ গ্রামে মাইকে ঘোষণা দিয়ে এবং পরে কুপিয়ে ও পিটিয়ে ৫ ফুট লম্বা একটি বিশাল মেছোবাঘ হত্যা করেছে স্থানীয় জনগণ। হত্যার পর মেছোবাঘের মৃতদেহ নিয়ে এলাকাবাসীর মধ্যে উল্লাসের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাঘটিকে হত্যার পর এলাকাবাসী আনন্দ প্রকাশ করে এবং পরে সেটিকে মাটিতে পুঁতে ফেলে।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে দুটি মেছোবাঘ টঙ্গিবাড়ী উপজেলার রবনগর কান্দি ও রাউৎভোগ এলাকায় ঘোরাফেরা করছিল। কয়েকদিন আগে একটি বাঘ রবনগর কান্দি এলাকায় একটি ছাগলের বাচ্চা ধরে নিয়ে যায়। এছাড়া বাঘগুলোর গর্জনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় রাউৎভোগ এলাকায় বাঘের গর্জন শুনে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে রাউৎভোগ গ্রামের কাদের মেম্বারের বাড়ির সামনে বাঘটিকে ঘিরে ফেলে এলাকাবাসী। তবে বাঘের গর্জনে সামনে গিয়ে আক্রমণ করতে কেউ সাহস পাচ্ছিল না।

টঙ্গিবাড়ী বাজারের ব্যবসায়ী শাহিন জানান, “বুধবার রাত ৭টার দিকে বাঘটিকে ঘিরে রাখার সময় দূর থেকে এক যুবক টেটা ছুড়ে মারলে সেটি বাঘের শরীরে বিদ্ধ হয়। আহত বাঘটি টেটা ভেঙে পুকুরে লাফ দেয় এবং পরে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে কাদের মেম্বারের বাড়ির পাশে পানের বরজে বাঘটিকে আহত অবস্থায় পাওয়া যায়। এরপর স্থানীয়রা গিয়ে পিটিয়ে বাঘটিকে মেরে ফেলে।”

তিনি আরও বলেন, বাঘটিকে মেরে ফেলার পর বন বিভাগের লোকজন এলাকাবাসীকে সতর্ক করে দিয়েছে যেন ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে মেরে না ফেলে, বরং তাদের খবর দেয়।

4o


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা