• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

সিরাজদীখানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, প্রাথমিক ধারণা আত্মহত্যা

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের খালার বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সুমাইয়া আক্তার চর গুলগুলিয়া গ্রামের কুয়েত প্রবাসী জায়েদুল হকের স্ত্রী এবং আলমগীর মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যদের মতে, দুই বছর আগে সুমাইয়া একই গ্রামের জায়েদুল হকের সঙ্গে বিবাহিত হন। বিয়ের পর থেকে তাদের সংসারে বিবাদ চলছিল। বুধবার সুমাইয়া তার মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যান।

বৃহস্পতিবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে পাওয়া যায়। তার স্বামী প্রায় দেড় বছর ধরে কুয়েতে প্রবাসে আছেন এবং দম্পতির জুবায়ের নামে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের মা মাজেদা বেগম জানান, মেয়েকে খালার বাড়িতে বেড়াতে নিয়ে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে পাশের বাড়ি থেকে ফিরে এসে ঘরে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। প্রতিবেশীরা জানালা ভেঙে দেখেন, মেয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পানি দিয়ে চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি এবং পরে পুলিশে খবর দেন।

সিরাজদীখান থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমাইয়া আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা