• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ, লিখিত পরীক্ষা নভেম্বর মাসে

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞপ্তির শর্ত ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি-৭ অনুসারে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন। তবে শিক্ষাগত যোগ্যতা না থাকলে, সঠিক ডকুমেন্ট বা সনদ প্রদর্শনে ব্যর্থ হলে, প্রতারণা বা ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল হবে। বয়স বা সনদ টেম্পারিং কিংবা আবেদনপত্রে গুরুতর ত্রুটি পাওয়া গেলে যেকোনো পর্যায়ে উত্তীর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও এসব অনিয়ম প্রমাণিত হলে প্রার্থীকে চাকরিচ্যুত করা যাবে।

ফলাফল জানতে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) ভিজিট করতে পারবেন। এছাড়া, টেলিটক নম্বর থেকে ‘PSC 47 Registration Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় Qualified অথবা Not Qualified জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ও সময় পরে কমিশনের ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা