• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের ভোরের হাটে শীতের সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমছে না

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের প্রধান সড়কের ভোরের অস্থায়ী সবজির হাটে এখন শীতকালীন সবজির সরব উপস্থিতি। কৃষকের ক্ষেত থেকে সরাসরি এনে এসব সবজি বিক্রি হওয়ায় ভোর থেকেই ক্রেতা–পাইকারদের ভিড়ে জমে উঠছে বাজার। যদিও পাইকারি পর্যায়ে সবজি প্রবাহ বাড়ছে, তবু খুচরা বাজারে দামে তেমন কোনো স্বস্তি নেই। কোথাও কোথাও কেজিতে ১০ টাকা পর্যন্ত কমলেও, কিছু সবজির দাম উল্টো বেড়েছে।

এবারের মৌসুমে জেলায় শীতকালীন সবজির উৎপাদন বেড়েছে। তবুও বাজারে পৌঁছানোর পর দাম বেশ চড়া। নতুন আলুর কেজি ১৪০ টাকা হওয়ায় ক্রেতারা হতাশ, যেখানে হিমাগার থেকে বের হওয়া পুরোনো আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫–১৮ টাকায়। বাজারে উঠেছে সীম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, টমেটো, লাল শাকসহ নানান শীতের সবজি—তবে সব কটির দামই তুলনামূলক বেশি। কাঁচা মরিচ ১২০, ধনেপাতা ১৮০, টমেটো ১৩০–১৪০ এবং গাজর ১৪০–১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ভালো থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। শিলমন্দির ইকবাল হোসেন বলেন, “ভোরের বাজারে দাম সহনীয় থাকে, কিন্তু সকাল ৮টার পর বাজারে গেলে দেখি দাম দ্বিগুণ। এটা স্পষ্ট সিন্ডিকেট।” কৃষকদের দাবি, পাইকারি পর্যায়ে দাম স্বাভাবিক থাকলেও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে দাম বাড়িয়ে দেন। আড়তদার রাজু মিয়া জানান, ভোরবেলায় কৃষকরা সরাসরি বিক্রি করায় দাম কম থাকে, পরে ব্যবসায়ীরাই তা বাড়িয়ে দেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আনোয়ারুল ইসলাম জানান, এ মৌসুমে জেলায় দেড় হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। সরবরাহ আরও বাড়লে দাম স্থিতিশীল হবে। অতিরিক্ত উপ-পরিচালকের মতে, আলুর বহুমুখী ব্যবহার ও রফতানি বাড়ানো এখন প্রয়োজন।

ভোরের এই হাটে প্রতিদিন ২০–২৫ মেট্রিক টন সবজি বিক্রি হয়। সবজিভেদে দামও ভিন্ন—ফুলকপি ৩০–৫০, বাঁধাকপি ৫০–৬০, লাউ ৩০–৭০, শসা ৫০–৬০, খিরা ৭০–৮০, জিঙ্গা ৪০–৫০ এবং ধুন্দল–কহি ৪০–৬০ টাকায়। মসলাজাতীয় সবজির মধ্যে কাঁচা মরিচ ১২০, ধনেপাতা ১৮০ ও কেপসিকাম ২২০ টাকা কেজি। মৌসুমি আমলকি কেজিপ্রতি ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা