• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতির অভিযোগ ছড়ানো হচ্ছে। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছেন।

বুধবার (৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।

‘আসিফ নজরুলের দুর্নীতি?’ শিরোনামের ওই পোস্টে তিনি জানান, প্রায় এক বছর আগে ইউটিউবে একটি গুজব ছড়ানো হয়—তিনি নাকি যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন, পরিবারসহ সেখানে স্থায়ী হয়েছেন এবং শিগগির দেশ ছেড়ে চলে যাবেন। তাঁর দাবি, অনেকেই এই ভিডিও দেখেছেন এবং কেউ কেউ তা বিশ্বাসও করেছেন।

তিনি বলেন, একপর্যায়ে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন-এর একটি অনুষ্ঠানে বিষয়টি আলোচনা হয়। সেখানে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রে সম্পত্তি কিনলে তার সরকারি নথি থাকে এবং তা গোপন রাখা সম্ভব নয়। তিনি তখন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন—কারও কাছে যদি তাঁর যুক্তরাষ্ট্রে বাড়ি থাকার প্রমাণ থাকে, তা যেন সামনে আনা হয়। একই সঙ্গে তিনি বলেন, প্রমাণ দিতে ব্যর্থ হলে যারা এই তথ্য ছড়িয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, সেই চ্যালেঞ্জের পর প্রায় আট মাস কেটে গেলেও কেউ তাঁর নামে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে বাড়ি বা সম্পত্তির প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের বাইরে তাঁর কোনো সম্পত্তি নেই।

পোস্টে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর আবারও তাঁর এবং কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে নতুন করে কথিত দুর্নীতির খবর ছড়ানো শুরু হয়েছে। প্রথমে কিছু অনলাইন প্ল্যাটফর্মে, পরে তা কপি-পেস্ট হয়ে অন্যান্য মাধ্যমে এবং শেষ পর্যন্ত কিছু বিতর্কিত মালিকানাধীন সংবাদমাধ্যমেও প্রকাশিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা