• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা

বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

দেশের নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘বাফুফে নারী ফুটবল লিগ’ শুরু হয়েছে। ১১টি ক্লাবের অংশগ্রহণে গত ২৯ ডিসেম্বর থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জমে উঠেছে লিগের লড়াই।

চলতি লিগে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির রক্ষণভাগে খেলছেন মুন্সিগঞ্জের প্রতিভাবান তরুণ ফুটবলার আফরিন আক্তার (১৭)। তিনি মুন্সিগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি গার্লস হাই স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী এবং এবছরের এসএসসি পরীক্ষার্থী।

লিগের একমাত্র ভেন্যু কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। একই দিনে শিরোপাধারী নাসরিন স্পোর্টস একাডেমি মাঠে নামে বিকেএসপির বিপক্ষে।

শক্তিশালী নাসরিন একাডেমির রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্সিগঞ্জের মেয়ে আফরিন। ডিফেন্সে তার দৃঢ়তা ও সচেতন খেলাই দলের বড় শক্তি।

নারী ফুটবলার হিসেবে এগিয়ে যাওয়ার পথে আফরিনকে পেরোতে হয়েছে নানা সামাজিক ও পারিবারিক বাধা। তবুও পড়াশোনার পাশাপাশি ফুটবলকে সমান গুরুত্ব দিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন তিনি।

শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর টান আফরিনের। সেই ভালোবাসাই তাকে নিরলস অনুশীলনে অনুপ্রাণিত করেছে। ঘরোয়া লিগে তার ধারাবাহিক পারফরম্যান্সে মিলছে পরিশ্রম ও প্রতিভার প্রতিফলন।

আফরিনের স্বপ্ন আরও বড়। ভবিষ্যতে লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে মুন্সিগঞ্জ ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান এই উদীয়মান নারী ফুটবলার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা