• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার নিমতলা বাজার সংলগ্ন খালে ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা: ১৯ দিন পর মরদেহ উদ্ধার, পরিকল্পনাকারীসহ আটক ৪ মুন্সিগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মুন্সিগঞ্জগজারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার ভাতিজা মো. আসাদ বাদী হয়ে মঙ্গলবার রাতে গজারিয়া থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ⚖️

মো. হাসান আলী জানান, মামলার এজাহারভুক্ত আসামি পারভেজ (৪০)কে মঙ্গলবার রাতেই বালুয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান (নাইম) (৭২) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটর সামনে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিরোধে স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে সালিশ চলাকালে একপর্যায়ে অহিদুজ্জামান নাইম একা মহাসড়কের পাশে গেলে তুহিন প্রধানর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রড ও ধারালো অস্ত্র ব্যবহার করে তাঁকে গুরুতর জখম করে। স্থানীয়দের দাবি, তুহিনের বাবা খোকন প্রধানের সঙ্গে আহত মুক্তিযোদ্ধার জমি নিয়ে আগের বিরোধ ছিল। ⚠️

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমীন সুলতানা জানান, আহতের একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় পাঠানো হয়। 🏥

আহত মুক্তিযোদ্ধা বলেন, সালিশ থেকে বের হওয়ার পর তুহিন ও তাঁর সহযোগীরা তাঁকে ঘিরে ধরে এবং কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। অভিযুক্ত তুহিন প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা