• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার নিমতলা বাজার সংলগ্ন খালে ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা: ১৯ দিন পর মরদেহ উদ্ধার, পরিকল্পনাকারীসহ আটক ৪ মুন্সিগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জনগণের প্রত্যাশা পূরণে গণকর্মচারীদের কাজ করতে হবে : পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৪ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সকল গণকর্মচারীকে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, সকল জনপ্রত্যাশা পূরণ করতে না পারলেও প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে, যোগাযোগ রেখে কাজ করতে হবে। একজন সরকারি গণকর্মচারীকে ২৪ ঘন্টার জন্য জনসেবা দিতে প্রস্তুত থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে।
তিনি বলেন, সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত রাখতে হবে, সকল কর্মকা-ের তথ্য ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য দিতে হবে। পাহাড়, টিলা রক্ষা করতে হবে। হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের পুকুরের প্রয়োজনীয় সংস্কার করতে নির্দেশনা প্রদান করে তিনি বলেন, একাজে শিক্ষার্থী ও জনগণের সহায়তা গ্রহণ করতে হবে।
হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা