• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার নিমতলা বাজার সংলগ্ন খালে ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা: ১৯ দিন পর মরদেহ উদ্ধার, পরিকল্পনাকারীসহ আটক ৪ মুন্সিগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিপিএলে সত্যিই গাইছেন জেমস?

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

ক্রিকেটের অন্যতম ফ্র্যাঞ্চাইজি বিপিএল নিয়ে যেন মাতামাতির শেষ নেই ক্রিকেট ভক্তদের। এবারের সিজনের ড্রাফটও অনুষ্ঠিত হয়েছে; কে কোন দলে খেলবেন, তা নির্ধারিত হয়েছে ইতোমধ্যে। শুধু বাকি রয়েছে আসর বসার।বিপিএল’র এই আসরকে কেন্দ্র করে রাখা হয়েছে নানান জাঁকজমক আয়োজন। শোনা যাচ্ছে, একাধিক আন্তর্জাতিক তারকারা নাকি এবার মঞ্চ মাতাবেন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও গুঞ্জন উঠেছে, পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান ও বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমসও নাকি থাকছেন তালিকায়। আর সে থেকে বেড়ে যায় ভক্তদের প্রত্যাশা।

অবশ্য জেমস এর পারফর্মেন্স এর বিষয়টি সত্যি নাকি গুজব, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কিন্তু জেমস ভক্তদের জন্য দুঃসংবাদ যে, আদতে বিপিএল এর অনুষ্ঠানে পারফর্ম করছেন না জেমস। অর্থাৎ, জেমস পারফর্ম করবেন, এমন গুঞ্জন উঠলেও তা গুজব।

এ বিষয়ে জেমসের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিপিএল কর্তৃপক্ষ। কেউ ইচ্ছাকৃত ভাবে গুজব ছড়াচ্ছে বলে দাবি তার।উল্লেখ্য, ২০২৩ সালে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফরম করেছিলেন জেমস। তুমুল জনপ্রিয় এই গায়ক মঞ্চে উঠতেই মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা